সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নাটোর

নাটোরে পদ্মায় নৌকাডুবি : কয়েকজন নিখোঁজ

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নাটোরে পদ্মায় নৌকাডুবি : কয়েকজন নিখোঁজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে খেয়া নৌকা ডুবে কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে নিখোঁজ দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার চক বাদকয়া গ্রামের জামাল উদ্দিন ও একই এলাকার চান্দের আলী।

নাটোর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। স্থানীয় প্রশাসনের দাবি, চারজন নিখোঁজ রয়েছে, বাকিরা তীরে পৌঁছেছেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল আলম, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু ওবায়েদ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মত আজ সকালে উপজেলার বিলমাড়িয়া খেয়াঘাট থেকে একটি নৌকায় করে পলাশীর চরে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকরা।

অতিরিক্ত যাত্রী বহন করা নৌকাটি বিলমাড়িয়া ঘাট থেকে নদীর মাঝ পথে গেলে প্রচণ্ড বাতাসে ডুবে যায়। পরে সাঁতরে ও অন্য নৌকার সহযোগিতায় অনেক যাত্রী তীরে পৌঁছালেও কয়েকজন যাত্রীর নিখোঁজ হন।

এদিকে নিখোঁজদের উদ্ধারে নাটোর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন।

 

 

সূত্র: রাইজিংবিডি