নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের শাশুড়ী হালিমা শেখ ইন্তেকাল করেছেন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে নগরীর সাগরপাড়াস্থ মেয়ের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দূরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৯ বছর। তিনি ৪ মেয়ে, ৮ নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ শেষে টীকাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার জানাযায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এলাকাবাসী শরিক হন। দাফনের সময় রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।
এদিকে হালিমা শেখ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে আরইউজে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ মরহুমার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।
স/শ











