সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

একটি ফোনের জন্য এ কী করলেন তরুণী!

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
একটি ফোনের জন্য এ কী করলেন তরুণী!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই মুহূর্তে মুঠোফোনের জন্য সারা পৃথিবীর মানুষের ‘ক্রেজ’ কোন পর্যায়ে, তা আমাদের সকলেরই জানা। পথেঘাটে, বাসে-ট্রামে যত্রতত্র চোখে পড়ে ঘাড় নিচু করে মোবাইলের দিকে ঝুঁকে থাকার দৃশ্য। চিনের ইউনান প্রদেশের এই তরুণী যা করলেন, তা যেন আরও স্পষ্ট করে দিল সাধের ফোনটির জন্য মানুষ কতদূর পর্যন্ত যেতে পারে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ওই তরুণী ইরহাই হ্রদের উপরে ক্রুজ শিপে বেড়াচ্ছিলেন। এই সময়ই আচমকা তাঁর হাতের মোবাইল ফোন পড়ে যায় হ্রদের গভীর জলে। নিঃসন্দেহে মন খারাপ হওয়ার মতো ব্যাপার। আপাত ভাবে মনে হবে, ওই জায়গায় আমি-আপনি থাকলে নিশ্চিত ভাবেই বেড়ানোটা মুহূর্তে মাটি হয়ে যেত। কেউ কেউ হয়তো কেঁদেও ভাসাতে পারেন। কিন্তু চিনের ওই তরুণী যা করলেন, তা সত্যিই অভাবনীয়। তিনি সটান লাফ মেরে দিলেন জলে!

শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, এটাই সত্যি। ছবি তোলার সময়ে আচমকাই হাত ফসকে হ্রদের গভীর জলে ফোনটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপ দিতে যান তিনি। ভাগ্য ভাল, আশপাশে থাকা লোকেরা তাঁকে তৎক্ষণাৎ ধরে ফেলেন। ছুটে আসেন রক্ষীরাও। প্রাণে বেঁচে যান তরুণী। ক্রুজে উপস্থিত সকলে চমকে গিয়েছেন তরুণীর এমন আচরণ দেখে। একটি ফোন, তা সে যতই প্রিয় হোক, তা জলে পড়ে যাওয়ায় নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কেউ যে এ ভাবে ঝাঁপ দিতে পারে, তা যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। রইল সেই ভিডিও।