নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন, সিল্কসিটি নিউজের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও চ্যানেল নাইনের রাজশাহী প্রতিনিধি মোস্তািফিজ মিশু ও চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম (ইসলাম)।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে তারা দু ‘জন খবর সংগ্রহ করতে রাজশাহী থেকে দুর্গাপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আহত সাংবাদিক মোস্তাফিজ মিশু জানান, খবর সংগ্রহের জন্য সকাল ১১টার দিকে তারা রাজশাহী থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকৃত মোটরসাইকেলটি পুঠিয়ার বানেশ্বরে পৌঁছামাত্র সামনের দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যান।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে দেখছি।
স/আর










