সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

তানোরে মদ তৈরির উপকরনসহ বিপুল পরিমান চোলাইমদ জব্দ, আটক ১

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
তানোরে  মদ তৈরির উপকরনসহ বিপুল পরিমান চোলাইমদ জব্দ, আটক ১

তানোর প্রতিনিধি:

তানোরে পৃথক দুই অভিযানে বিপুল পরিমান চোলাইমদ তৈরির উপকরন ও ২৫ লিটার চোলাইমদসহ ১জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় তানোর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

 
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার কালীগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের পার্শে দীর্ঘ দিন ধরে আদরী, তপন, সুলেখা, জোগিন্দ্র ও প্রতিমা নিজ নিজ বাড়িতে চোলাইমদ তৈরি করে বিক্রি করে আসছিল। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ মির্জা আব্দুস সালাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে বাড়ির সবাই পালিয়ে যায়। এসময় আদরী, তপন, সুলেখা, জোগিন্দ্র ও প্রতিমার বাড়িতে তল্লাশী চালিয়ে বাড়ির পার্শে বাথরুমের পার্শে, ময়লা ফেলার স্তুপের নিচে এবং ঘরের ভিতরে মাটির নিচে প্রতিটি বাড়িতে ১টি করে বিশাল বিশাল ড্রাম ও প্রায় ২০টি বড় বড় মাটির হাড়িতে চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে সেখানেই গ্রামবাসীর উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং প্রায় ২৫লিটার চোলাইমদ জব্দ করা হয়।

 

এঘটনায় তানোর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে ৮ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরে তানোর পৌর এলাকার আমশো মথুরাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র কুরবান আলী (৪০)’র বাড়িতে অভিযান চালিয়ে ১০লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। এঘটনায় তানোর থানার এসআই সিহাব উদ্দিন বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, তানোর উপজেলার কোথাও মাদক বেচা-কেনার খবর পাওয়া মাত্রই সেখানেই অভিযান চালানো হবে এবং তানোরকে মাদক মুক্ত করা হবে। তিনি তানোরকে মাদক মুক্ত করতে জিহাদের ঘোষনা দিয়ে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।

স/অ