সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

চারঘাটে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
চারঘাটে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চারঘাট প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মিজানুর রহমান (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে বলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন । আটক মিজানুর বাঘা উপজেলার মীরগঞ্জ মহদিপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।
সংশ্লিষ্ট সুত্র সিল্কসিটি নিউজকে জানায়, রোববার বিকেল থেকে মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি দল চারঘাট-বাঘা মহা সড়কের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল।

charghat.Arms,21-08-2016

এ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতাল মোড়ের বিপরীত দিক থেকে বৃষ্টির মধ্যে ছাতা মোড়ে মিজানুরকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় অসংলগ্ন মনে হলে তার দেহ তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি নিবারন চন্দ্র বর্মন জানান,আটককৃত মিজান একজন বিশিস্ট চোরাকারবারী সম্রাট। তার বিরুদ্ধে বাঘা থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়াও অস্ত্র আটক ঘটনার সাথে মিজান ছাড়াও আরো কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে  বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

স/আর