সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দুদক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
দুদক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেতে দুর্নীত দমন কমিশনের (দুদক) কর্মকর্তাকে ২ লাখ ২০ হাজার টাকা ঘুষ দিতে যাওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে দুদকের নোয়াখালী কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচায্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-নোয়াখালীর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল ওহাব ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. আমিন উল্যা।

ওই ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আসামি করে নোয়াখালীর সুধারাম মডেল থানায় দুদক নোয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদি হয়ে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, দুর্নীতির একটি অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার দুপুরে দুদকের তলবে আসামি এস এম আবদুল ওহাব দুদকের নোয়াখালী কার্যালয়ে হাজির হন। এই সময় তিনি জানান অভিযোগ থেকে অব্যাহতি পেতে অপর আসামি আমিন উল্যাকে টাকা দিয়েছেন। এ কথা শুনে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মশিউর রহমান আবদুল ওহাবের মাধ্যমে মোবাইল ফোনে আমিন উল্যাকে ওই টাকাসহ আসতে বললে তিনি টাকাসহ দুদক কার্যালয়ে হাজির হন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সেনবাগ উপজেলা অফিসের গেইটের সামনে সেনবাগ উপজেলার মুক্তিযোদ্ধা দপ্তর সম্পাদক মোমিনুল হকসহ কয়েকজনের উপস্থিতিতে ২ লাখ ২০ হাজার টাকা আমিন উল্ল্যাকে দেওয়া হয়েছিল।

এরপর সকলের উপস্থিতিতে আমিন উল্যা প্যান্টের পকেট থেকে চারটি বান্ডেলে ২ লাখ ২০ হাজার টাকা বের করলে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ওই টাকা জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সূত্র: রাইজিংবিডি