সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শাহজালাল বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার (১১ অক্টোবর)  ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

ইউ এস বাংলা এয়ারলাইন্সের নিরাপত্তা টিমের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসেবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির একপর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব যায়। সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পরে আছে।

বান্ডিল দুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

 

সূত্র: বাংলা ট্রিবিউন