গোলাম রসুল:
বাংলার বাঘিনী বলে কথা। তিনি নামবেন ময়দানে, আর তার অঙ্গভঙ্গি বৈচিত্রে মাতবে না দর্শকরা সে কি হয়। অবশ্য বাংলাদেশের হয়ে গ্রেটেস্ট শো অন অলিম্পিকে মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি। তবে অদম্য এই নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন। ২০১৬ রিও অলিম্পিক জিমন্যাস্টিক্সে (রিদমিক) অংশ নিয়ে জিতে নিলেন অলিস্পিকের সোনা সে আর কেউ নয় সে হলো আমাদের রাজশাহীর দুর্গাপুরের তরুণী রিতা।

শুক্রবার (১৯আগস্ট) বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৭টায় ব্রাজিলের রিও অলিম্পিকে রিতার অল-অ্যারাউন্ড বাছাইয়ে অংশ নিয়ে রাজশাহীর দুর্গাপুরের কন্যা তার হিটে প্রথম হয়েছে ছিলেন। নিজের চার ইভেন্টে হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০- একক অ্যারাউন্টে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়ে শীর্ষ থেকেই হিট শেষ করেছেন বিশ্বের র্যাংকিয়ে ১নম্বরে থাকা বাংলাদেশী বংশোভূত এই তরুণী।
জানা গেছে, ১৯৯৫ সালের ১ নভেম্বর জন্ম নেয়া রিতা রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র কাশিপুর গ্রামে। মা ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত একজন পেশাদার রিদমিক জিমন্যাস্টিক্স। তাই ছোট বেলাতেই মায়ের কাছে জিমন্যাস্টিক্সে হাতেখড়ি রিতার। তার একটি ছোট ভাইও আছে। নাম ফিলিপস। বর্তমানে তারা সপরিবারে রাশিয়ার মস্কোতে বসবাস করছেন।

রিতার বাবা আব্দুল্লাহ- আল মামুন। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রিধারী। ১৯৮৩ সালে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সোভিয়েত রাশিয়া যান। পরে তিনি সেখানে স্থায়ী হয়ে যান। পরে রাশিয়ার রিদমিক জিমন্যাস্টিক পেশাদার খেলোয়ার এ্যানা নামের এক নারীকে বিয়ে করেন আব্দুল্লাহ আল মামুন। তারা এখন সহপরিবারে সেখানেই থাকেন।


১৯৯৫ সালের ১ নভেম্বর জন্ম নেয়া রিতা ২০০৫ সাল থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ তার। রিতা জুনিয়র হিসেবে অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। জুনিয়র পর্যায়ে বাংলাদেশের হয়েও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে এক পর্যায়ে রাশিয়ার হয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রিতা।

২০১১ সাল থেকেই রিতার খেলোয়াড়ি জীবনে উল্লেখযোগ্য সাফল্য আসতে শুরু করে। ওই বছর মন্ট্রিল ওয়ার্ল্ডকাপে অংশ নিয়ে ১০৬.৯২৫ পয়েন্ট অর্জন করে অল-অ্যারাউন্ডে ব্রোঞ্জ পদক পান রিতা। আর বল ফাইনালে ২৭.০২৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতে প্রথম স্থান অধিকার করেন। ওই বছর রাশিয়ার চ্যাম্পিয়নশিপে হুপ ও বলে অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে জাতীয় দলে ডাক পড়ে যায় । এভাবে এক এক করে অনেক সুনাম কুড়িয়েছেন রিতা।

এর মধ্যে জিতেছেন রাশিয়ার রিদমিক জিমন্যাস্টেরে প্রধান কোচের মনও। তাই সে কোচ রিতার নাম রেখেছে বেঙ্গল টাইগার বা বাংলার বাঘিনী। তার এই বিশেষ নামটি আর্ন্তজাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইডেও পাওয়া যায়। এবছর (২০১৬) একই আসরে একই ইভেন্টে চতুর্থ হয়েছেন।
এছাড়াও সোচিতে ২০১৬ রাশিয়ান চ্যাম্পিয়ানশীপে তিনি রুপা পদক জিতেছেন অল-অ্যারাউন্ড ইভেন্টে। শুধু তাই নয় টানা ৬বছরের মতো রিদমিক জিমন্যাস্টিকসের দুনিয়ায় ধরে রেখেছেন আধিপত্য।

রিতার পরিবার থেকে জানা যায়, রিতা সর্বশেষ গত বছরের ১৪মে ঢাকায় তার ফুপু নাজমা খানমের বাসায় এসেছিলেন। তার আগে রিতা ছোটবেলায় দীর্ঘদিন পিতার সাথে দুর্গাপুরের ক্ষিদ্রকাশিপুর গ্রামে থেকে গেছেন।
এদিকে, তার গ্রাম ক্ষিদ্রকাশিপুরসহ পুরো দুর্গাপুরবাসী ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ নেওয়ায় রিতা বন্দনায় ভাসছে। তার এমনও সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন এলাকাবাসী।
স/শ










