সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

মেয়রের কার্যালয় থেকে অবরুদ্ধ সাংবাদিক আতিককে উদ্ধার

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
মেয়রের কার্যালয় থেকে অবরুদ্ধ সাংবাদিক আতিককে উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আতিকুর রহমান আতিককে নিজ কার্যালয়ের বাথরুমে আটকে রাখেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ। বুধবার বেলা একটার সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

বাথরুমে ঢুকানোর আগে মেয়রের সাঙ্গপাঙ্গরা তাকে শারিরীকভাবে লাঞ্ছিতও করে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আতিক উদ্ধার করেন।

সাংবাদিক আতিকের সহকর্মীরা জানান, গতকাল বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ”ঘাটাইল পৌর মেয়রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ” শিরোনামে  জনদুর্ভোগের একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই দুর্ভোগের খবর বুধবার আবার সরাসরি সম্প্রচার করেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

পরে এ বিষয়ে তিনি মেয়র শহীদুজ্জামান শহীদের মন্তব্য নিতে যান। তখন নিজের বিরুদ্ধে করা নিউজের জন্য সাংবাদিক আতিককে শাসান এবং নিজের সাঙ্গ-পাঙ্গদের দিয়ে বাথরুমে আটকে রাখেন। পরে দুপুর দেড়টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করেন।

জানা গেছে, বাথরুমে ঢুকানোর আগে সাংবাদিক আতিকের কাছ থেকে ক্যামেরার মেমোরিতে থাকা দুর্ভোগের ধারণ করা ভিডিও দৃশ্য কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আতিক তা দিতে অস্বীকৃতি জানালে তাকে সেখানে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।