সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলের মধুপুরে বন্ধুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
টাঙ্গাইলের মধুপুরে বন্ধুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের মধুপুরে উপজলার টেলকি-গায়রা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

রোববার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার দে জানান, একুশে আগস্ট উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পার জঙ্গিরা, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে চেকপোস্ট বসায়। ভোরে মোটরসাইকেল যোগে আসা দু’জনকে সন্দেহ হলে তারা থামতে বলেন। সন্দেহজনক ওই দুই ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টাগুলি চালালে ওই দুই ব্যক্তি আহত হয়।

 

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনরাউণ্ড গুলি, দুটি চাপাতি, বিভিন্ন ধরনের জিহাদি বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধানরা করা হচ্ছে তারা জঙ্গি সদস্য। তবে তার কোন জঙ্গি গোষ্ঠির সদস্য তা জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ