সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ২২, আহত ৯৪

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ২২, আহত ৯৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে।  এতে আহত হয়েছে আরও প্রায় ৯৪ জন।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়া-সীমান্তে অবস্থিত  দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ শহরে স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়।

 

এখন পর্যন্ত কোন সংগঠন এই হামলার দায়  স্বীকার না করে নাই।

 

তবে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাংসদ সামিল তাইয়ার এই হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) কে দায়ী করেছেন বলে এএফপির খবরে বলা হয়।

সূত্র: এনটিভি