সিল্কসিটিনিউজ ডেস্ক:
মানুষ মেরে, তাদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ছবিও তুলত তারা। সম্প্রতি এই মানুষখেকো দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি থেকে এক মহিলার কাটাছেঁড়া করা লাশ পাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়। ওই বাড়িটিতে থেকে উদ্ধার করা বাকি মাংসের টুকরোর ডিএনএ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জনিয়েছে পুলিশ।
মানুষখেকো দম্পতিকে গ্রেফতার করার কিছুদিন আগে দিমিত্রির একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায় যে, দিমিত্রি একটি কাটা অঙ্গ মুখে পুরছে! এই দম্পতির বাড়িতে নাকি কাচের বয়ামের মধ্যে শরীরের কাটা অংশ সংরক্ষিত করে রাখা ছিল। সেইগুলির পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কিন্তু এই হত্যালীলা আজ থেকে নয়, বহু বছর ধরে চলে আসছে বলে জানিয়েছে পুলিশ। একটি ছবিতে দেখা যাচ্ছে এক রক্তাক্ত মাথা খাবারের থালায় পরিবেশন করা হচ্ছে। এই ছবিটি ১৯৯৯ সালের বলে জানা গিয়েছে।










