সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

হঠাৎ অসুস্থ এরশাদ, রংপুর সিএমএইচে ভর্তি

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
হঠাৎ অসুস্থ এরশাদ, রংপুর সিএমএইচে ভর্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার দিনব্যাপী দলের চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে  হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

প্রসঙ্গত ২৪ সেপ্টেম্বর চারদিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশন নির্বাচনে জাপা প্রার্থী রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন। বুধবার নগরীর দুটি স্থানে তার নির্বাচনী সভা করার কথা ছিল।

 

 

 

 

সূত্র: রাইজিংবিডি