সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাঘায় প্রাইভেটকার চুরির মামলায় যুবলীগ নেতাসহ আটক ২

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
বাঘায় প্রাইভেটকার চুরির মামলায় যুবলীগ নেতাসহ আটক ২

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রাইভেটকার চুরির অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে ঢাকা শেরে বাংলা নগর থানা ও রাজশাহী ডিবি পুলিশ।

ঢাকা শেরে বাংলা নগর থানায় দায়ের করা মামলার আসামী বাঘা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণ মিলিকবাঘা গ্রামের সোলেমান পন্ডিতের ছেলে তসিকুল ইসলাম (৪৮) ও একই উপজেলার মাউদপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে তুষার হোসেন (২৫)।

বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সিল্কসিটি নিউজকে বলেন, ঢাকা হাইকোটের এ্যাডভোকেট অনুফ কুমারের প্রাইভেটকার প্রায় সপ্তাহ খানেক আগে কোট এলাকা থেকে চুরি হয়। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে গত ১৬ আগষ্ট তিনি বাদি হয়ে শেরে বাংলা নগর থানা, ঢাকায় মামলা দায়ের করেন। এই মামলায় আজ শনিবার সকাল সাড়ে ৯টায় দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

 
চুরি হওয়া প্রাইভেটকারটি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুলের মাধ্যমে প্রথমে তুষার হোসেনের কাছে তিন লক্ষ টাকায় বিক্রি হয়। পরে তুষার ঝিনাইদহ এলাকায় আরেক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে। তবে ঝিনাইদহর ব্যক্তিকেও আটকের চেষ্টা চলছে।

 
অপর দিকে তসিকুলের ভ্যাজতি রানা হোসেনকে (২১) চাঁদাবাজির অভিযোগে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 
এছাড়া তসিকুলের আরেক ভাতিজা ফরাদ হোসেনকে (২০) একই অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

স/শ