পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীর প্রত্নসম্পদ এলাকায় অবৈধ দখলদারদের বেঁধে দেয়া সময় সীমা অতিক্রমের পর শনিবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে একটি বসতবাড়ী একটি গোডাউন ও কিছু দোকানপাট ভেঙ্গে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুুরুজ্জমান, তহশীলদার আব্দুল লতিফ, পুঠিয়া থানার এসআই আঃ ওয়াহাব ও সংগীয় ফোর্সসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পুঠিয়া রাজবাড়ী বাজারে প্রত্নসম্পদ এলাকায় অবৈধ ঘরবাড়ী গোডাউন দোকানপাট গড়ে উঠায় পর্যটকরা পর্যটনে বাধাগ্রস্থ হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেড মোঃ নুরুজ্জামান সম্প্রতি অবৈধ দখলদারদের উচ্ছেদের সময় সীমা বেধে দেন। সময় অতিক্রমের পর এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স/শ










