সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

বিমানের একটি অংশ খুলে গাড়ির উপর আঁছড়ে পড়লো

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
বিমানের একটি অংশ খুলে গাড়ির উপর আঁছড়ে পড়লো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিমান বন্দর থেকে উড্ডয়নের আগে সবকিছুই ঠিকঠাক ছিল বিমানটির।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়লো। সেটি গিয়ে একটি গাড়ির ছাদে উপর আঘাত। করে ।

ঘটনাটি ঘটেছে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সে। বিমানটি তখন জাপানের ওসাকা বিমান বন্দর থেকে উড্ডয়ন করছিল। এর গন্তব্য ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম যাচ্ছিল।

কর্মকর্তারা বলছেন বিমানটি সবেমাত্র ৬৫০০ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি।

বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। খুলে যাওয়া পাখার অংশটি যে গাড়ির উপর পড়েছে সেটির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে।

এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে।

বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ’র বেশি যাত্রী ছিল। তবে বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিবিসি বাংলা