নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রেসক্লাব।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউনের আহবানে সাড়া দিয়ে ‘জেগে ওঠো দেশবাসী’ শীর্ষক এই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দীনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় মানবন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন- প্রধান অতিথি দেশটিভি দর্শকফোরাম দেশ আমার রাজশাহী প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেনী। সংহতি বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ডাবলু সরকার, সেক্টর কমান্ডার ফোরাম’র প্রতিনিধি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার ইকবাল বাদল, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী মুক্তিযোদ্ধা বুলবুলি রানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভিন, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাতীয় পার্টি মহানগর সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ মোহাম্মদ সেলিম, সাম্যবাদী দল মহানগর সম্পাদক কমরেড মাসুদ রানা ও এনপিপি জেলা আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মহসিন আলী।
এ সময় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আরইউজে’র সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, আরইউজে’র সাবেক সভাপতি সোনার দেশ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সাংবাদিক বদরুল হাসান লিটন, সুব্রত দাস, হুমায়ন কবির, এসএম আতিক, কামাল মালিক, মহিবুল আরেফিন, মোস্তাফিজ মিশু,রাজশাহী প্রেসক্লাব সহযোগী সদস্য বাংকার নয়া রহমান, প্রজন্ম’র পরিচালক অনিক ইসলাম, ফটোসাংবাদিক একেএম রেজ্জাকুল আহমেদ সঞ্জু, ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক জামিল হোসেন জনি প্রমুখ।
স/মি










