সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মানুষ বাঁচবে ৪০০ বছর, ভন্ড রামদেবের অবাক দাবি

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
মানুষ বাঁচবে ৪০০ বছর, ভন্ড রামদেবের অবাক দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানুষের আয়ু কতদিন? কতদিন বাঁচতে পারে মানুষ। সুকুমার রায়ের ‘হযবরল’ মনে করুন। সেই যে কাকেশ্বর কুচকুচে বলেছিল, ‘কোনোদিন দেখব বয়েস বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি বছর পার হয়ে গেছে৷ শেষটায় বুড়ো হয়ে মরি আর কী!’ সুতরাং একশোর কাছাকাছি পৌঁছনো যে বেশ কঠিন ব্যাপার, তাতে সন্দেহ নেই। তবে কেউ কেউ নিশ্চয়ই পৌঁছন। তবে ওই পর্যন্তই। একশোর সামান্য বেশি যাঁরা পৌঁছেছেন, তাঁদের অনেকেই শুধু বয়সের কারণে সেলিব্রিটি।

কোনও সন্দেহ নেই, চিকিৎসা দুনিয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গড় আয়ু বেড়েছে। কিন্তু যোগগুরু ভন্ড বাবা রামদেব বলেছেন, মানুষের শরীর যে ভাবে তৈরি করা হয়েছে, তাতে সে ৪০০ বছর পর্যন্ত বাঁচতেই পারে! কিন্তু নিজের শরীরের উপরে অত্যাচার করার কারণেই মৃত্যু ঘনিয়ে আসে তার অনেক অনেক আগেই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, বাবা রামদেব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানেই কথা প্রসঙ্গে তিনি এই কথা বলেন। জানান, উল্টোপাল্টা খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণেই মানুষের শরীর নষ্ট হয়ে যায়। মানুষই ডেকে আনে উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের অসুখের মতো সব অসুখ।

কথা প্রসঙ্গে তিনি টেনে আনেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র ওজন হ্রাসের কথাও। বলেন, কেবল সঠিক খাদ্যাভ্যাসের ফলেই অমিত ৩৮ কেজি ওজন কমাতে সমর্থ হয়েছেন।

বাবার মতে, অসংযমী জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারলেই লম্বা আয়ু পাওয়া সম্ভব। এর পাশাপাশি তিনি যোগব্যায়ামের উপরও জোর দেন। প্রাণায়াম নিয়মিত করে গেলে যে শরীরের বিরাট উপকার হয় সে কথাও বলেন তিনি। জানান, ক্যান্সারের মতো মারণ অসুখকে হারাতে গেলে এই যোগব্যায়ামের জুড়ি নেই।

সব মিলিয়ে রামদেব জানিয়েছেন, দৈনিক ৬ ঘণ্টা ঘুম, ১ ঘণ্টার ব্যায়াম আর নিয়ম মেনে খাওয়াদাওয়া সারলেই মিলবে চার শতকের আয়ু।

প্রসঙ্গত, আধুনিক চিকিৎসাবিজ্ঞানীরা কেউই এমন দাবি কখনও করেন না যে অতি সাবধানতা অবলম্বন করলেও মানুষ এত লম্বা আয়ু পেতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে রামদেবের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।