সিল্কসিটিনিউজ ডেস্ক:
উত্তরের মিসাইলের বিরুদ্ধে এবার ‘বেলুন যুদ্ধে’ নামল দক্ষিণ কোরিয়া৷ উত্তর কোরিয়ার ভারী ক্ষেপণাস্ত্রের পাল্টা দিতে অভিনব বেলুন যুদ্ধে বাজিমাত করতে ছাইছেন দক্ষিণ কোরিয়ার৷
অভিনব এই বেলুনে থাকছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কার্টুন৷ ভেতরে থাকছে গণতন্ত্রের আবেদন জানিয়ে লিফলেট৷ থাকছে দক্ষিণ কোরিয়ার সিনেমা, ডকুমেন্টারি৷

মূলত, দক্ষিণের তরফে অভিনব বেলুন পাঠিয়ে উত্তর কোরিয়াকে গণতন্ত্রের ভালো দিকগুলি তুলে ধরার আর্জি জানানো হচ্ছে৷ দক্ষিণ কোরিয়া ও চিনের জীবনযাত্রাকে এখানে হাতিয়ার করা হয়েছে৷ যুদ্ধের বদলে শান্তি বার্তা পাঠিয়ে বেলুনের মধ্যে ‘মিষ্টি’ও পাঠানো হয়েছে৷
উত্তরে বেলুন পাঠিয়ে উদ্যোক্তাদের দাবি, কিম জং উনের যে ভাবমূর্তি মানুষের মনে গেঁথে গিয়েছে, তার বাইরের বেরিয়ে নতুন কিছু করার যায় কী না তা ভেবে দেখতে বলা হয়েছে৷ মূলত, প্রতি বছর লক্ষ লক্ষ বেলুন ও হাজারো ফ্ল্যাশ ড্রাইভ উত্তর কোরিয়ায় পাঠানো হয়৷ তাঁদের ধারণা, এই বেলুনগুলি থেকে সেখানকার জনগণ যেসব তথ্য পাবেন, তাতে তাঁদের চিন্তাধারায় পরিবর্তন আসবে৷
বেলুন ওড়ানোর ঘটনা হালকা বিষয় বলে মনে হতে পারে৷ কিন্তু, এহেন ঘটনা উত্তর কোরিয়া মোটেও খেলনা হিসেবে দেখছে না৷ উত্তর কোরিয়ার সরকার এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির দেওয়ার কথা ঘোষণা করেছে৷
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর এসবের কোনও প্রভাবই পড়ে না৷ উত্তর কোরিয়ায় গ্রামবাসীরা এই বেলুনগুলি সংগ্রহ করে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেন৷ ফলে, যাঁদের জন্য এই বার্তা, তারাই উপেক্ষিত হয়ে থাকেন৷ কলকাতা ২৪










