সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরের মুক্তিযোদ্ধা সাকের আলী আর নেই

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরের মুক্তিযোদ্ধা সাকের আলী আর নেই

লালপুর প্রতিনিধি:
লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আজের উদ্দিন এর পুত্র বীরমুক্তিযোদ্ধা সাকের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)।

 

শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারদা বাজার এলাকায় মৃত্যু বরণ করেন ।

 

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তার মৃত্যুতে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন।

 

মুক্তিযোদ্ধা সাকের আলীর জানাযা আগামীকাল সকাল ১০টায় বাঁশবাড়িয়া গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
স/শ