মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরের মৌগাছি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মৌগাছি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ -সংগঠনের নেতাকর্মী ও সমর্থকের এর উদ্যো্গে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল ৪ টায় মৌগাছি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী (পবা-মোহনপুর-৩) আসনের এমপি আয়েন উদ্দিন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন বিএনপি জামাত দেশে মধ্যে জঙ্গী ও সন্ত্রাস সৃষ্টি করে দেশের উন্নয়নের বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত করছে। কিন্তু জনগন এই সন্ত্রাসে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেণ, ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে কিছু বিপদগামী সেনাবাহিনী দ্বারা হত্যা করে এইদেশ থেকে আওয়ামীলীগের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাঁরই সুযোগ্য মানসকন্যা যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশে সাধারণ মানুষকে আর অনাহারে অর্ধহারে দিনপাত করতে হয় না।
যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, যুব ও ক্রীড়া বিষযক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস,প্রচার সম্পাদক খ.ম শামসুল আলম প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, আওয়ালীগ নেতা প্রধান শিক্ষক সোহরাব আলী খান, এনামুল হক, সাবেক ইউপি সদস্য আ”লীগ নেতা নেতা শমসের আলী, কৃষকলীগের সভাপতি মহাসিন আলী, যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. শাহিন শাহ্ ইউপি সদস্য সুফিয়া খাতুন, বাকশিমইল ইউপি আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল মাষ্টারসহ সহযোগি অঙ্গ-সংগঠনে নেতাকর্মীসহ এলাকার সুধীজন।
পরে জাতির জনকের রুহের মাগফেতার কামনা করে দোয়া করা হয়।
স/শ










