গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বন্যার পানিতে ডুবে শ্রী রকি পাল (৩) নামের এক শিশু মারা গেছে।
নিহত রকি পাল গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ভগবতীতলা কুমারপাড়া গ্রামের শ্রী মিঠন পাল টেংকুর ছেলে।
স্থানীয়রা জানান, মনসা পুজা উপলক্ষে এলাকার কিছু শিশু মহানন্দা নদীর পাড়ে খেলা করছিল। এ সময় শিশু রকি বন্যার পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তার লাশ ভেসে থাকতে দেখতে পাই এলাকাবাসী।
রকি মারা যাওয়ায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স/শ











