সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

পূর্বজন্মের বাবাকে চিনিয়ে দিল তিন বছরের শিশু!

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
পূর্বজন্মের বাবাকে চিনিয়ে দিল তিন বছরের শিশু!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরে শিশুর পুনর্জন্ম হল। এই ঘটনায় গ্রামের মানুষ সকলেই স্তম্ভিত। মাত্র ৩ বছর বয়সে নিজেই নিজের পুনর্জন্মের কথা শোনাল এই শিশু। জিতন নামে এই শিশুটির মুখে এখনও ঠিকঠাক কথা ফোটেনি। কিন্তু সেই আধো আধো গলাতেই সে বলে উঠছে, ‘‘আমার বাড়ি তো ভোলাপুরে আর আমার বাবা একজন বিদেশি।’’

বাচ্চাটির মা-বাবা জানান, জিতন রীতিমতো জেদ ধরে বসেছিল যে, তাকে ভোলাপুরে বিদেশি বাবার সঙ্গে দেখা করাতে হবে। সেই মতো এই জন্মের মা-বাবাও ঠিক করে নিয়েছিলেন যেভাবেই হোক ছেলেকে আগের জন্মের পরিবারের সঙ্গে দেখা করাতে চেষ্টার ত্রুটি রাখবেন না। আর নিজেদের কথাও রেখেছেন তাঁরা। আগের জন্মের পিতার সঙ্গে ছেলের দেখাও করিয়েছেন।

এক হিন্দি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের ১৫ অগস্ট লক্ষ্মীপুরের মাখনগঞ্জে শিবকুমার ও রামাবতীর কোলে জন্ম নেয় জিতন। এই সন্তানের আগে শিবকুমার ও রামাবতীর একটি রেণু নামে এক মেয়েও আছে। রাখির দিন যখন দিদি রেণু জিতানের হাতে রাখি বাঁধতে যায় তখন, সে রাখি পরতে রাজি হয়নি। বরং বলে, তার বোন নাকি ভোলাপুরে থাকে, আর তার হাত থেকেই সে রাখি পরবে। মাত্র ৩ বছর বয়সি ছেলে কীভাবে এমন একটা জায়গার নাম বলছে, যেখানে সে কোনও দিন যায়নি— এই ভেবে অবাক হন জিতনের মা-বাবা।

এর পরেই ছেলের মুখে শোনা তার আগের জন্মের ‘বিদেশি বাবার’ খোঁজ শুরু করে জিতনের বাবা-মা। শেষ পর্যন্ত ভোলাপুরে সেই ব্যক্তির খোঁজ মেলে।

ভোলাপুরে সেই বিদেশি বাবার বাড়ি নিয়ে যাওয়া হয় জিতানকে। বিদেশি ব্যক্তিকে দেখতেই ‘‘এই তো আমার বাবা’’ বলে চিৎকার করে ওঠে জিতন। এই ‘বিদেশি’ ব্যক্তির নাম দিলীপ।

দিলীপ জানান, তাঁর ৩০ বছরের ছেলে ঠিকাদারের কাজ করতেন। ২০১২ সালে ১৭ মে দক্ষিণ ভারতের এক সমুদ্র তীরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। দিলীপ আরও জানান যে, বাচ্চাটি যখন তার বাড়িতে আসে তখন দিলীপের বহু জিনিস দেখে বলতে থাকে যে সেগুলি তার। কিন্তু জিতান শেষ পর্যন্ত কোন পরিবারের কাছে থাকবে সেই নিয়ে গ্রামবাসীরা প্রশ্ন তুলছে। তবে এই শিশুটিকে নিয়ে দুই পরিবারের মধ্যে কোনও বিভেদ নেই। এবেলা