সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। আজ (বুধবার) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর দুইটার দিকে তিনি রাজশাহীর সাহেব বাজার এলাকায় একটি ব্যাংকে টাকা উঠাতে যান। সেখান থেকে গাড়ী উঠেই তিনি অসুস্থতাবোধ করেন। এরপর তাকে নেওয়া রামেক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেল পৌনে চারটার দিকে তিনি মারা যান।

পরে বুলবুল চৌধুরীর লাশ নেওয়া হয় তার বাড়ি নগরীর ভদ্রা এলাকায় চৌধুরী টাওয়ারে। মৃত্যুকোলে বুলবুল চৌধুরী স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুল চৌধুরীর প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাতটায় নগরীর ভদ্রা জামে মসজিদ প্রাঙ্গনে। এরপর সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে। সেখানে সকাল আটটায় দ্বিতীয় জানাযা শেষে তার লাশ হেতেম খাঁ কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে বুলবুল চৌধুরীর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বার্তায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।

ইউনিয়নের পক্ষে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ বলেন, বুলবুল চৌধুরী ছিলেন রাজশাহী সাংবাদিক সমাজের একটি পথিকৃত নাম। তিনি দীর্ঘদিন ধরে সততা নিয়ে সাংবাদিকতা করে গেছেন। তার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো।

সিল্কসিটি নিউজের শোক:

এদিকে বুলবুল চৌধুরীর মৃত্যুতে সিল্কসিটি নিউজ পরিবারের পক্ষ থেকেও গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ:

সিনিয়র সাংবাদিক রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে দক্ষতারসাথে কাজ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান যুক্ত বিবৃতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘সাংবাদিক বুলবল চৌধুরীর অকাল মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হলো। তাঁর সাংবাদিকতার হাতেখড়ি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায়। কখনও এই পেশা থেকে তিনি দূরে সরে যান নি। আমৃত্যু তিনি এই পেশার মর্যাদা রক্ষার সংগ্রাম করে গেছেন। কখনও অন্যায়ের সাথে আপোষ করেন নি। আশির দশকের শুরু থেকে তিনি সাংবাদিকতাকে গ্রহণ করেছিলেন। আমরা রাজশাহী প্রেসক্লাব পরিবার তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান। তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

স/আর