সব খবর

গভীর রাতে রাজশাহী সিটি প্রেসক্লাবে চুরির চেষ্টা

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সোনাদিঘী মোড়ে অবস্থিত সিটি প্রেসক্লাব,বাংলাভিশন, চ্যানেল আই ও মোহনা টিভির অফিসে চুরির চেষ্টা করা হয়েছে।গত রাতে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।

 

জানাগেছে গতকাল রাতে সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে বেশ কিছু জিনিষ নিয়ে ভবনের দ্বিতীয় তলার ছাদে অবস্থিত বাংলাভিশন অফিস,চ্যানেল আই অফিসের তালা ভাঙ্গার চেষ্টা করে চোর ।

 

তবে মোহনা টিভির অফিসের তালা ভেঙ্গে কিছু না নিয়ে অফিসের আসবাবপত্র তছনছ করে চোর।

 

এর আগেও বেশ কয়েকবার সেখানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স/শ