সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ী ফিজিও থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক পথ চলা

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ী ফিজিও থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক পথ চলা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী ফিজিও থেরাপি সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ১০ টায়  জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাসের সভাপতিত্ব ফিজিও থেরাপি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই সেন্টারের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ এনামুল হক , গোদাগাড়ী উপজেলার বিআরডিবি চেয়ারম্যান এ. এম শাহিন, গোদাগাড়ী আ.ফ.জি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাধারক সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাম্য চিকিৎসক ও সুধিজন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী ফিজিও থেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জোহা বাবু। এই সেন্টার উদ্বোধনে বক্তারা উন্নতমানের চিকিৎসা প্রদানের জন্য ফিজিও থেরাপি সেন্টারের কর্তৃপক্ষকে সু-পরামর্শ দেওয়া হয়। যাতে করে কোন রোগী চিকিৎসা নিতে এসে হয়রানীর শিকার না হয়।

স/অ