সদ্য প্রকাশিত
বিচিত্র

নরবলি দেওয়া হত এই রাজপরিবারের পুজোয়

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
নরবলি দেওয়া হত এই রাজপরিবারের পুজোয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজা নেই। নেই রাজত্বও। রাজবাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। কিন্তু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়ে গিয়েছে বাঁকুড়ার রাইপুরের রাজা দুর্জন সিংহের ব্যবহৃত যুদ্ধাস্ত্র। বিখ্যাত চোয়াড় বিদ্রোহের অন্যতম এক নায়ক তিনি৷

যে অস্ত্র দিয়ে একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাজা দুর্জন সিংহ, সেই সেই অস্ত্র দিয়েই এখন রাজপরিবারের কুলদেবতা দেবী মহামায়ার পুজোয় বলিদান হয়। কথিত আছে, বহু প্রাচীণ এই মহামায়া মন্দিরে একসময় নরবলি হত। সেই নরবলির রক্ত নালার মধ্য দিয়ে গিয়ে পাশের কংসাবতীর জলে মিশে যেতো।

১৭৬৯ সাল থেকে ১৭৯৯ সাল পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল৷ যার অন্যতম নেত্রী ছিলেন মেদিনীপুরের কর্ণগড়ের রানি শিরোমনি৷ সেই চোয়াড় বিদ্রোহের নায়ক রাজা দুর্জন সিংহ৷

রাইপুর রাজপরিবার সূত্রে খবর, সারা বছর বর্তমান রাজবাড়িতে ওই অস্ত্র সযত্নে রাখা থাকে৷ তবে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সেই অস্ত্র আনা হয় মহামায়া মন্দিরে। মহাষ্টমীর ছাগ বলিতে ব্যবহৃত হয় রাজা দুর্জন সিংহের অস্ত্র। দশমী পুজো শেষে একইভাবে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে। পুজোর ক’টা দিন সাধারণ মানুষের কাছে অন্যতম দ্রষ্টব্য হয়ে ওঠে রাজা দুর্জন সিংহের ওই অস্ত্র। কলকাতা 24