সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটালেন ছেলে

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটালেন ছেলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ছায়া এবার ভারতের দুর্গাপুরে। মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটালেন মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে। দুর্গাপুরের বিধাননগর এলাকার রবীন্দ্রপল্লির ঘটনা। ভাড়া বাড়িতে মা সানন্দা নন্দীর সঙ্গে থাকতেন ছেলে ইন্দ্রদীপ নন্দী। গত ৩ দিন ধরে ঘর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। শুক্রবার সন্ধেয় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা। গন্ধের উত্‍স খুঁজতে গিয়ে আবিষ্কার হয় সানন্দা দেবীর দেহ। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে দেহ। সারা শরীরে পচন ধরে গিয়েছে। অথচ, সেই পুতিগন্ধময় পরিবেশে দিব্যি রয়ে গিয়েছেন তাঁর ছোট ছেলে ইন্দ্রদীপ। ইন্দ্রদীপের বয়ান অনুযায়ী, ৩ দিন আগে সানন্দা নন্দীর মৃত্যু হয়। NTS থানার পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

মৃতের সঙ্গে বসবাস? নাকি মৃত্যুর ঘটনা চেপে যাওয়ার পিছনে রয়েছে আরও বড় কোনও কারণ? দুর্গাপুরে সানন্দা নন্দীর মৃত্যুর ঘটনায় এমন প্রশ্নও উঠে আসছে। সানন্দা নন্দীর ছোট ছেলে ইন্দ্রদীপ মানসিক ভারসাম্যহীন। বড় ছেলে ইন্দ্রনীল কাছেই অন্য একটি বাড়িতে থাকেন। ইন্দ্রনীলের দাবি, মায়ের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল গত রবিবার। তখনও পর্যন্ত সানন্দা নন্দী সুস্থ ছিলেন বলেই জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন, মায়ের মৃত্যুর পর ৩ দিন কেটে গেলেও কেন জানতে পারলেন না ইন্দ্রনীল? ছোট ভাই ইন্দ্রদীপ কি তাঁকে কিছুই জানাননি? নাকি এসবের পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজছে পুলিস।