সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

পুঠিয়ায় ১ নারীসহ দুজনের জেল ও ৭ জনের জরিমানা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
পুঠিয়ায় ১ নারীসহ দুজনের জেল ও ৭ জনের জরিমানা

পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়ায় ১ নারীসহ দুজনের জেল ও ৭ জনের জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভালুকগাছী ইউনিয়নের চকদোমাদী এলাকায় আফছার আলী ও কহিনুর বেগম অশ্লিল কর্মকান্ডে লিপ্ত থাকায় তাদের দুজনকে জেল ও মাদকসেবনের দায়ে ৭ জনকে জরিমানা করে ভ্রম্যমাণ আদালত।

 

সাজা প্রাপ্তরা হলো, ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী কহিনুর বেগম (৩৮) ও একই ইউনিয়নের চকদোমাদী গ্রামের ফজের সরদারের ছেলে আফছার আলী (৪৫)।

 

এছাড়াও ৭ মাদসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন, রাজশাহীর মতিহার থানার সুচারণ এলাকার আবুল কাশেমের ছেলে মরিুজ্জামান (৪৫), একই এলাকার বাক্কার আলীর ছেলে ময়েন উদ্দিন (৪৫), রাজশাহীর হরিয়ান এলাকার মৃত মজিবরের ছেলে রফিকুল ইসলাম (৪৫), উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া এলাকার আজের আলীর ছেলে মোজাহার (৩৫) ও তার ছোট ভাই আজিবর (২৫), একই এলাকার রহমানের ছেলে সোবহান আলী (৫৬) ও মজিদের ছেলে বাবু (২৭)।

 

জানাগেছে, বৃহস্পতিবার ভালুকগাছী ইউনিয়নের চকদোমাদী এলাকায় আফছার আলী ও কহিনুর বেগম অশ্লিল কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী আটক করে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে  থানা পুলিশ তাদেরকে বিকেলে পুঠিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেড ও উপজেলা নির্বাহী অফিসার নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করে।  নির্বাহী ম্যাজিষ্টেড ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কহিনুর বেগমকে ৩ মাসের জেল ও আফছার আলীকে ৭ দিনের জেল প্রদান করেন।

 

এছাড়াও ৭ মাদক সেবীদেরকে মাদকসেবনের দায়ে ৫’শ টাকা করে জরিমানা আদায় করা হয়।

স/অ