সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

জেলে নতুন চাকরি পেল ধর্ষক বাবা! ঠিক হল মাইনেও, কাজ কিন্তু সহজ নয়

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
জেলে নতুন চাকরি পেল ধর্ষক বাবা! ঠিক হল মাইনেও, কাজ কিন্তু সহজ নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আরাম-আয়েশের জিন্দেগি এবার হাওয়া হাওয়া। ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিং এখন শলাখেঁ কে পিছে। সিরসার ডেরা-র বিপুল বৈভব ছেড়ে এখন জোড়া কম্বল সম্বল করে দু’দশক কাটাতে হবে বাবাকে। কিন্তু জেলের ভাত তাঁর অমনি অমনি জুটবে না। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে খেটে খেতে হবে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুরমিত রাম রহিমকে জেলের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। বাবার কোনো ক্যাঁওম্যাও শনতে রাজি নয় জেল কর্তৃপক্ষ। আর পাঁচজন কয়েদির মতোই বাবা বাগানে মাটি কোপাবেন, গাছে জল দেবেন, বড় গাছকাটা কাঁচি দিয়ে শুকনো ডাল কাটবেন। দিনের বড় সময়টা তাঁকে এই করেই কাটাতে হবে। আর এর জন্য বাবা মাইনেও পাবেন। জেল কর্তৃপক্ষ তাঁর পারিশ্রমিক ধার্য করেছে দৈনিক ৪০ টাকা।

বৈভবের হদ্দমুদ্দ করেছেন বাবা ক’দিন আগেও। এখন রাতারাতি তিনি নিঃস্ব। কৃতকর্মের বোঝা ঘাড়ে নিয়ে উদ্ভিদ সেবায় বন্দিজীবন কেন করে কাটান, সেটাই এখন দেখার!