সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নিউ গভঃডিগ্রি কলেজে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
নিউ গভঃডিগ্রি কলেজে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:
২০১৬ সালের এএইচএসসি পরীক্ষা রাজশাহী নিউ গভঃডিগ্রি কলেজে গত ৫ বছরের তুলনায় এ বছল পাস ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এ বছর নিউ গভঃডিগ্রি কলেজে শিক্ষার্থীর ছিল ১ হাজার ১’শ ৭৬ জন। পাসের হার পাশের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১’শ ১৫ জন।

 
এ কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৬শ জন। পাশ করেছে ৫’শ ৯৮জন।  জিপিএ-৫ পেয়েছে ৫’শ ২২জন। পাশের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল ২শ ৯২জন। পাশ করেছে ২’শ ৮৩জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাশের হার ৯৬ দশমিক ৯১ শতাংশ। ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল ২শ ৮৪ জন। পাশ করেছে ২’শ ৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

 
এ বছর বিজ্ঞান, মানবিক, ব্যবসা বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগের পাস ও জিপিএ-৫এর সংখ্যা বেড়েছে।

এ শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২০১৫ সালে মোট শিক্ষার্থী ১ হাজার ১’শ ৮৯ জন। পাস হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছিল ৬’শ ৬২জন শিক্ষার্থী। ২০১৪ সালে মোট শিক্ষার্থী ১ হাজার ১’শ ৭০ জন। পাস হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছিল ৫’শ ৫৯৭ জন শিক্ষার্থী। ২০১৩ সালে মোট শিক্ষার্থী ১ হাজার ১’শ ৯৬ জন। পাস হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছিল ৭’শ ৩জন শিক্ষার্থী। ২০১২ সালে মোট শিক্ষার্থী ১ হাজার ২’শ ১৭ জন। পাস হার ৯৬ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছিল ৬’শ ৬৩জন শিক্ষার্থী।

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজে শিক্ষার্থী জুথী সিল্কসিটি নিউজকে জানায়, অনেক পরিশ্রম করেছে। বাবা-মা কলেজের শিক্ষকরা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে। তাদের মুখ উজ্জ্বল করতে পেরে নিজেকে খুব ভাল লাগছে। তাদেরকে জিপিএ-৫ উপহার দিতে পেরে খুব ভাল লাগছে।

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজে অধ্যক্ষ জার্জিস কাদির সিল্কসিটি নিউজকে জানায়, এবছর শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত ফল পেয়েছে। তারা তাদের পরিশ্রমের ফল পেয়েছে। কয়েক বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর শিক্ষার্থী বেড়েছে।

স/মি