সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

নভেম্বরে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী?

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
নভেম্বরে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্টারনেটে একটি খবর নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন বিভ্রান্ত। ইন্টারনেটে প্রকাশ, নাসা অনুমান করছে নভেম্বরে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে খবরটি৷ কিন্তু আদতে এই খবরটি সত্যি নয় বলে জানিয়েছে নাসা।

তারা জানিয়েছে, এর আগেও এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল৷ এবার ফের একই খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ খবরটি বিশ্বাস না করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছে নাসা।

২০১৫ সালে প্রথম এই ধরনের খবর প্রকাশ পেয়েছিল৷ ইন্টারনেটেই প্রকাশ পেয়েছিল খবরটি৷ সেটিও ছিল অসত্য৷ তাতে বলা হয়েছিল, নাসা একটি আশ্চর্য ঘটনার কথা নিশ্চিত করেছে৷ সেটি হল, ২০১৭ সালের নভেম্বর মাসে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ এও বলা হয়েছিল, হাজার পাতার ডকুমেন্ট হোয়াইট হাউজে পেশ করেছে নাসা।

তখন এই মিথ্যা খবরের বিরুদ্ধে সরব হয়েছিল নাসা৷ এবার তাই নাসা বিষয়টি নিয়ে প্রথমদিকে মাথা ঘামায়নি৷ কিন্তু ক্রমশ খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসে নাসা। আবারও তারা জানিয়ে দেয়, নভেম্বর মাসে এমন কোনো ঘটনা ঘটবে না। সূত্র: কলকাতা