নিজস্ব প্রতিবেদক:
পাবনায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদ রোগীর আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। বুধবার পাবনার জেলা সম্মেলন কক্ষে জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ২০১৫-১৬ আর্থিক বছরের এককালীন অনুদান হিসেবে এ চেক বিতরন করা হয়।

পাবনা জেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে ও জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দীকা।

অপরদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক প্রেরিত ২০১৫-১৬ অর্থ বছরে চারু শিল্প, থিয়েটার ইত্যাদি খাত হতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের চেক ও বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।
স/অ










