সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

চুরি করার পর ‘উপকার’ করতে গিয়ে ফেঁসে গেলেন চোর!

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
চুরি করার পর ‘উপকার’ করতে গিয়ে ফেঁসে গেলেন চোর!

এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের পর তাঁকে মেট্রো স্টেশনে পৌঁছে দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ে গেল ছিনতাইকারী নিজেই। গিরিশ পার্ক স্টেশনেই অভিযুক্তকে গ্রেফতার করে মেট্রোরেল পুলিশ। এরপর তাকে গিরিশ পার্ক থানায় তুলে দেন মেট্রো কর্তৃপক্ষ।

শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এসে মেট্রোরেলের কর্তব্যরত পুলিশ কনস্টেবল অনুপ পোদ্দার এবং সুমিত হালদারের কাছে কাঁদতে শুরু করেন এক ব্যক্তি। নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসাবে পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, তাঁর নাম সবুজ সাহা। বাড়ি বাংলাদেশের খুলনায়। দূরে এক যুবককে দেখিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর টাকা ছিনতাই করেছেন ওই ব্যক্তি।

অনুপ বলেন, ‘‘হঠাৎ এক যুবক এসে কাঁদতে শুরু করেন। এক যুবককে দেখিয়ে বলেন, তাঁর ২৩ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে ওই ব্যক্তি। এরপর দু’জনকেই ধরে স্টেশন মাস্টারের ঘরে পাঠিয়ে দিই আমরা।’’ এরপর পুলিশ এসে নিয়ে যায় ওই দু’জনকে। অভিযুক্ত যুবকের কাছ থেকে প্রায় ১৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি বাংলাদেশি নোটও ছিল বলে খবর।

গিরিশ পার্ক থানার এক তদন্তকারী আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে জিশান আহমেদ নামে ওই অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশকে সবুজ জানিয়েছেন, দমদম ক্যান্টনমেন্টে দিদির বাড়িতে উঠেছেন তিনি। এদিন দুপুরে শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে একটি দোকানের সামনে চা খাচ্ছিলেন। জিশান নামে ওই যুবক এসে তাঁর সঙ্গে ভাব জমায়। এরপর একটি গলিতে নিয়ে গিয়ে সবুজকে মারধর করে তাঁর কাছ থেকে ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সবুজ এদিন ‘এবেলা’কে বলেন, ‘‘এ শহরের কিছুই চিনি না, জানি না। শোভাবাজারে নামতেই ওই যুবক আমায় একটি গলিতে নিয়ে যায়। মারধর করে সঙ্গের সমস্ত টাকা নিয়ে নেয়। এরপর বুদ্ধি করে ওই যুবককে বলি, আমায় মেট্রো পর্যন্ত পৌঁছে দিন। মেট্রোয় ঢুকতেই পুলিশকে গোটা বিষয়টি জানাই। থানায় লিখিত অভিযোগও করেছি।’’