সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি পরাগ ও সম্পাদক জাকির

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি পরাগ ও সম্পাদক জাকির

প্রেস বিজ্ঞপ্তি:

রাজশাহীর নিবন্ধিত আলোকচিত্র বিষয়ক সংগঠণ রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির (আর.পি.এস) সোসাইটির সভাপতি এ.এন.এম ফরিদ আক্তার পরাগ ও সাধারন সম্পাদক  মহঃ গোলাম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় আরপিএস কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর.পি.এস এর উপদেষ্টা জনাব আনোয়ারুল আলম ফটিক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আহম্মেদ সফিউদ্দিন এবং সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবী আকবর আলী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন সোসাইাটর নতুন পুরাতন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ারুল আলম ফটিক।

১৯ অক্টোবর বিশ্ব ফটোগ্রাফি দিবস, অনুষ্ঠানের শুরুতে বিশ্ব ফটোগ্রাফি দিবস নিয়ে আলোচনা হয়। এরপর সোসাইটির মরহুম দুই জন সদস্য যথাক্রমে ফয়সাল কবির রক্তিম এবং এ.টি.এম. ফরিদুজ্জামান পলাশ এর জন্য এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সভাপতি এ.এন.এম ফরিদ আক্তার পরাগ উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন জনাব এ.এন.এম ফরিদ আক্তার পরাগ, সহ-সভাপতি: জনাব রাশেদ আরেফিন রনি, সাধারণ সম্পাদক: মহঃ গোলাম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক: মোহম্মদ মুরাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক: একেএম হাসান ইমাম রাশেল, কোষাধ্যক্ষ: মো: আরিফ হোসেন রাশেল এবং প্রচার ও প্রদর্শণী বিষয়ক সম্পাদক: মোঃ আতিকুর রহমান। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন- সালাহ উদ্দিন, কাউসার রহমান জুয়েল, ফারিহা নওশিন অক্তার প্রমা ও রাফিউজ্জামান।

শেষে রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি জনাব এ.এন.এম ফরিদ আক্তার পরাগ।

স/অ