সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

‘খালেদা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
‘খালেদা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। আর এই চক্রান্তের মূল হোতা খালেদা জিয়া। তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে  ষড়যন্ত্র করছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর দেশের কোনো আদালত এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার করেনি। খুনি মোস্তাক-জিয়া, খালেদা, এরশাদ দীর্ঘ দিন ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি। খালেদা জিয়া উল্টো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবে না।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে মানববন্ধনে নায়ক বাপ্পা রাজ, নাট্য অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সূত্র: রাইজিংবিডি