সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ফেসবুকে নতুন বন্ধু বানানোর খেসারত দিলেন মহিলা

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ফেসবুকে নতুন বন্ধু বানানোর খেসারত দিলেন মহিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি এক সন্ধের ঘটনা। লালবাজারের সাইবার থানায় হন্তদন্ত হয়ে ঢুকলেন বছর চল্লিশের এক মহিলা। এক হাতে মাঝারি সাইজের ব্যাগ, অন্য হাতে এক গোছা রজনীগন্ধা। ব্যাগে কৌটোয় ভরা নারকেল নাড়ু। এসব নিয়ে কলকাতা বিমানবন্দরে তিনি স্বাগত জানাতে গিয়েছিলেন তাঁর ‘বিশেষ বন্ধু’ উইলিয়াম জোনসকে। কিন্তু সমস্যা হল, ওই নামের কেউ সেদিন নামেননি কলকাতায়।

জানা যায়, ঝকঝকে চেহারার বিদেশি তরুণ ‘উইলিয়ামে’র কাছ থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এসেছিল ফেসবুকে। ভারতীয় নারীর সৌন্দর্য ‘কাছ’ থেকে বোঝার আর্তি, সেইসঙ্গে ভারতকে চেনার ইচ্ছা প্রকাশ করেছিল সে। যদিও স্বামীর কাছে তিনি গোপন করেছিলেন এই ‘বন্ধুত্ব’। পরে ওই মহিলাকে কেউ ফোনে জানায়, তাঁর জন্য আনা উপহার-সহ উইলিয়ামকে দিল্লিতে আটকে দিয়েছে শুল্কবিভাগ। সেগুলি ছাড়াতে দেড় লক্ষ টাকা লাগবে। নির্দ্বিধায় নির্দিষ্ট অ্যাকাউন্টে ওই টাকা জমাও দেন ওই মহিলা। ফের যখন তাঁকে ফোনে বলা হয়, কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন তাঁর বন্ধু। কিন্তু আরও টাকা লাগবে, তখন সংশয় হয় তাঁর। পরে জানা যায়, নাইজিরীয় একটি চক্রের প্রতারণার শিকার তিনি।

সাইবার অপরাধের প্রবণতা বাড়ছে কলকাতাতেও। কলকাতা পুলিশের সাইবার বিশেষজ্ঞেরা জানান, সাইবার অপরাধের মোকাবিলায় যেসব আইন আছে, তা অনেক সময় যথেষ্ট নয়। অনেকক্ষেত্রেই জামিনযোগ্য ধারায় মামলা হয়। আইনি ব্যবস্থা নেওয়া হলেও সামাজিকভাবে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। সেকারণে সতর্ক থাকতে হবে নিজেদের। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) বিশাল গর্গ বলেন, “অপরাধীদের গ্রেফতার করে আইনিভাবে আমরা মোকাবিলা করি। কিন্তু নিজেদের সতর্ক হওয়া সবচেয়ে জরুরি।”

কলকাতা পুলিশের সাইবার থানার অফিসার-ইনচার্জ সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, “আমরা বারবার সতর্ক করছি, যে আজ আপনার বন্ধু, সে-ই কাল আপনাকে বিপদে ফেলবে না তা বলা যায় না। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলার বিষয়েও সতর্ক থাকা উচিত।” যেমন সম্প্রতি প্রাক্তন স্ত্রীয়ের আয়কর সংক্রান্ত ই-ফাইল হ্যাক করেন স্বামীই। স্ত্রীয়ের আয় সংক্রান্ত সমস্ত তথ্য বার করে ফেলেন। তাঁর উদ্দেশ্য ছিল, আদালতকে জানানো যে, স্ত্রীয়ের খোরপোশের প্রয়োজন নেই। সম্পর্ক ভাল থাকার সময় স্বামীকে সব পাসওয়ার্ড দিয়ে রেখেছিলেন স্ত্রী। এ তারই পরিণাম!