সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

চোরকে পোশাক কিনে দিল পুলিশ, চোর পেল চাকরি

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
চোরকে পোশাক কিনে দিল পুলিশ, চোর পেল চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্যানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ।

দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন ১৮-বছর বয়সী আসামীর সাথে কথা বলার তার খুব মায়া হয়।

তিনি ঐ তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন।

কনস্টেবল নিরান জয়ানেসান এখন জানাচ্ছেন তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন।

“সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে,” উৎফুল্ল হয়ে বলছিলেন কনস্টেবল জয়ানেসান।

তিনি জানান, ঐ বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল।

বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোন রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।

এ নিয়ে বিবিসির সাথে কথা বলার সময় টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া মি. জয়ানেসানের কাজের প্রশংসা করেন।

“ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই,” তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।”