সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

রাজশাহীতে সিলিন্ডারের পাইপ থেকে বাসা বাড়িতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে সিলিন্ডারের পাইপ থেকে বাসা বাড়িতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে একটি বাসাবাড়িতে গ্যাসের পাইপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টায় নগরীর কাদিরগঞ্জ এলাকার আকবর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টার দিকে রান্না করতে গিয়ে বাড়ির লোকজন দেখে গ্যাস পাইপ লিক হয়ে আগুন জ্বলচ্ছে। এসময় তারা বাড়ির থেকে বের হয়ে চিৎকার করলে এলাকাবাসি বালি ও পানি দিয়ে আগুন নিয়স্ত্রনে আনে। আগুনে রান্না ঘরে থাকা বিভিন্ন তৈজসপত্র পুড়ে যায়। পরে দমকল বাহিনী সেখানে পৌছে।

স্থানীয় এলাকাবাসি ভুট্টু বলেন, রান্নাঘরের জানালা দিয়ে আগুন দাও দাও করে জ্বলতে দেখে আমরা ছুটে যাই। তৎক্ষনাৎ সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বালি আর পানি নিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হই। তবে এতে কেউ হতাহত হননি।

বাড়ির মালিক আকবর আলীর ছেলে সিরাজ জানান, চুলায় রান্না করতে দিয়ে সবাই ডাইনিং রুমে বসেছিল। অজ্ঞতাবসত পাইপ লিক করে পাশে থাকা ঝাড়ুতে আগুন লেগে যায়। এরপর আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে যায়। পরে লোকজন এসে আগুন নেভায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওমর ফারুক সিল্কসিটি নিউজকে জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়িতে গ্যাসের পাইপ লিক করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে বাড়ির প্রায় ১০ হাজার টাকার বিভিন্ন জিনসপত্র পুড়ে গেছে।

স/তা