সদ্য প্রকাশিত
বিচিত্র

স্বাধীনতা দিবসে ৪৭৫ টাকায় দেশ বেড়ানোর ব্যবস্থা এয়ার ইন্ডিয়ার

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবসে ৪৭৫ টাকায় দেশ বেড়ানোর ব্যবস্থা এয়ার ইন্ডিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফ্লিপকার্ট, আমাজন দিচ্ছে দারুণ সব ছাড়। এ বার সেই তালিকায় যুক্ত হল এয়ার ইন্ডিয়াও। অসাধারণ ছাড় দেওয়া হচ্ছে তাদের তরফেও। দেশের মধ্যে বিমানে ঘোরার খরচ শুনলে চমকে যাবেন। অভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রে ন্যূনতম টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ৪৭৫ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে সবথেকে কমদামি টিকিটের মূল্য ৭০০০ টাকা।

১৩ অগস্ট থেকে শুরু হয়ে ২০ অগস্ট পর্যন্ত কেনা যাবে এই টিকিটগুলি। এ বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২০ অগস্ট পর্যন্ত সময়সীমা ও আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে টিকিট কাটলে তবেই মিলবে ছাড়।

এ ছাড়াও অন্যান্য উড়ানেও থাকছে বিশেষ ছাড়। সব মিলিয়ে স্বাধীনতার প্রাক্কালে দুরন্ত অফার দিয়ে সত্যিই চমকে দিল এয়ার ইন্ডিয়া।