সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে ১৭০ তম স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরে ১৭০ তম স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১৭০ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরীপুর স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আসাদুজ্জামান, সহকারী পরিচালক স্কাউট বগুড়া জোন সৈকত আহম্মেদ, স্কাউট নাটোর জেলা সম্পাদক সঞ্জীব কুমার, বাংলাশে স্কাউটের লালপুর উপজেলা সহ সভাপতি নঈম উদ্দিন, কমিশনার হযরত আলী প্রমুখ।

 
অনুষ্ঠান শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সূমহের মনোনীত স্কাউট লিডারদের ৫০ জনকে সনদ প্রদান করেন।
স/শ