সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

হোটেলের ঘরে সরকারি বড়কর্তা, বিছানায় ‘দুই’ সঙ্গিনী

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
হোটেলের ঘরে সরকারি বড়কর্তা, বিছানায় ‘দুই’ সঙ্গিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার থেকেই ছবিগুলি ছড়িয়ে পড়তে শুরু করে। শুক্রবারের মধ্যে তা এমন জায়গায় পৌঁছয় যে, জম্মু-কাশ্মীর প্রশাসন পদক্ষেপ করতে বাধ্য হয়। ২০১০ ব্যাচের আইএএস অফিসার নিজের কাজের ক্ষেত্রে বেশ কর্তব্যপরায়ণ ছিলেন বলেই জানা গিয়েছে। অনেক দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে তাঁর চারিত্রিক দৃঢ়তা নিয়ে।

জম্মু ও কাশ্মীর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘বিষয়টি সামনে আসতেই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ছবিগুলি সত্যি না তৈরি করা। তদন্ত শুরু হয়েছে।’’ রাজ্যের আন্ডার সেক্রেটারি অমৃক সিংহ জানিয়েছেন, আপাতত নীরজের দায়িত্ব সামলাবেন উধমপুরেরর অতিরিক্ত ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আনন্দ শর্মা। সূত্র: এবেলা