নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আমিরুল ইসলাম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে একটি নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আহসান হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসতানজিদা পারভিন, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার শফিউজ্জামান ভুইয়া, জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুল ইসলাম প্রামানিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল খালেক প্রমুখ।
সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
স/বি










