সদ্য প্রকাশিত
বিচিত্র

আমেরিকানদের মতো বিলাসবহুল জীবন-যাপন করলে আরো ৫টি পৃথিবীর দরকার পড়বে

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
আমেরিকানদের মতো বিলাসবহুল জীবন-যাপন করলে আরো ৫টি পৃথিবীর দরকার পড়বে

সিল্কসিটিনিউজ ডেস্ক: গত ০২ আগস্ট ছিল ‘আর্থ ওভারশুট ডে’। এই দিনের মধ্যেই মানুষেরা চলতি এক বছরে পৃথিবী যতটা সম্পদ টেকসইভাবে পুনরুৎপাদনে সক্ষম ছিল সেই পরিমাণ সম্পদ ভোগ-ব্যবহার করে ফেলেছে। অর্থাৎ এই পুরো এক বছরে পৃথিবী যা কিছু উৎপাদনে সক্ষম ছিল তা মানুষেরা ভোগ-ব্যবহার করে ফেলেছে গত সাত মাসেই। আর ২০১৭ সালের শেষ পর্যন্ত পৃথিবীর মানুষেরা আরো যা কিছু ভোগ-ব্যবহার করবে তার সবটাই এই গ্রহের ওপর অতিরিক্ত বোঝা হিসেবে গণ্য হবে।

‘আর্থ ওভারশুট ডে’ এর ধারণাটি তৈরি হয়েছে কোনো বছরে কোনদিন থেকে আমরা সে বছরে পৃথিবীর উৎপাদন সক্ষমতার চেয়েও বেশি পরিমাণ সম্পদ ভোগ-ব্যবহার করছি তার একটি সীমা টানার জন্য।

১৯৯৭ সালে আর্থ ওভারশুট ডে ছিল সেপ্টেম্বরের শেষ দিকে। কিন্তু দিনকে দিন আমাদের ভোগের পরিমাণ পৃথিবীর উৎপাদন সক্ষমতার সীমা ছাড়িয়ে যেতে থাকায় দিনটি ক্রমাগত এগিয়ে আসতে থাকে। আর এবছর তা ২ আগস্টে এসে দাঁড়িয়েছে।

এখন পৃথিবীর মানুষদের নিজেদের ভোগের চাহিদা এবং আকাঙ্খা পূরণে ১.৭ টি পৃথিবী দরকার হয়। আর ভোগের বর্তমান হার বজায় থাকলে ২০৩০ সাল নাগাদ আমাদের দুটো পৃথিবী লাগবে।

তবে পুরো পৃথিবীর মানুষ যদি ভারতের মানুষদের গড়পড়তা জীবন-যাপন যেমন তেমনভাবে জীবন-যাপন করে তাহলে মাত্র ০.৬টি পৃথিবী লাগবে।

তার মানে পৃথিবী আমাদেরকে যে পরিমাণ সম্পদ দিতে সক্ষম তার চেয়ে আরো অনেক কম, প্রায় অর্ধেক কম, সম্পদ ভোগ-ব্যবহার করা।

অন্যদিকে, পৃথিবীর সব মানুষ যদি আমেরিকানদের মতো বিলাসবহুল জীবন-যাপন করে তাহলে আরো প্রায় ৫টি (৪.১টি) পৃথিবীর দরকার পড়বে। আর আরব আমিরাতের মানুষদের মতো বিলাসবহুল জীবন-যাপন করলে লাগবে প্রায় ছয়টি (৫.৪টি) পৃথিবী। এমনটাই দেখা গেছে, গ্লোবাল ফুটপ্রিন্টের এক গবেষণায়।