নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের এক বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় নগরীর এসকে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, বগুড়া টিএমএসএস এর প্রতিষ্টাতা পরিচালক অধ্যাপিকা ডা. হোসনে আরা বেগম।

এছাড়াও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আগত মহিলা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে কেক কেটে উদ্বোধন এবং শেষে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উম্মোচন ও প্রতিবেদন তুলে ধরা হয়।
স/শ









