সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে নিখোঁজ দুই শিক্ষার্থী বগুড়া থেকে উদ্ধার

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে নিখোঁজ দুই শিক্ষার্থী বগুড়া থেকে উদ্ধার

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে নিখোঁজের ৭দিন পর দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব। বগুড়া র‌্যাব ও জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম বগুড়া শহর থেকে উদ্ধার করেছে।

গত ২১জুলাই শুক্রবার সকাল ৬টার দিকে তাদের নিখোঁজের পর বিভিন্ন গণমাধ্যমে তাদের নিখোঁজের বিষয়টি ফলাও করে প্রকাশিত হয় এবং দেশের বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

গত ২৯ জুলাই শনিবার সকালে নিখোঁজ স্কুল ছাত্র তাদের গ্রামের বাড়ীতে থাকা মাহমুদুল হাসান নামের এক বন্ধুকে টাকার বিশেষ দরকার সহ ফোনে বগুড়ায় তাকে আসতে বলে। ফোন পেয়ে গ্রামের ওই বন্ধুিট সঙ্গে সঙ্গে সংবাদটি অনুপমের বাবাকে জানায়। তাৎক্ষনিত ওই ফোনের নম্বার সহ বিষয়টি জয়পুরহাট র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর মুরাদ হোসেনকে জানালে তারা মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়া রেল ষ্টেশন এলাকা হতে তাদের উদ্ধার করে।

গতকাল রোববার রাত ১২টার দিকে রাজশাহী র‌্যাব সদর দপ্তর হতে উদ্ধারকৃত দুই ছাত্রকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেন। নিখোঁজ দুই বন্ধুর পিতা-মাতা তাদের উদ্ধারে দেশের চলমান মিডিয়া ও আইন শৃৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স/শ