সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
আন্তর্জাতিক

মক্কায় হাজিদের সুবিধায় বিশেষ মোবাইল অ্যাপস

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
মক্কায় হাজিদের সুবিধায় বিশেষ মোবাইল অ্যাপস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের মক্কায় হজের সময় তাঁবু ও বাসস্থানের জায়গা খুঁজে পেতে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন হাজিরা। পবিত্র মিনা ও আরাফাত ময়দানেও একই ধরনের সমস্যায় পড়েন তারা। এ বছর এই সমস্যা থেকে হাজিদের মুক্তি দিতে একটি স্বেচ্ছাসেবক দল বিশেষ একটি মোবাইল অ্যাপস  ‘মিনা লোকেটর’  তৈরি করেছে। ঈদুল আজহার সপ্তম দিনে সৌদি কর্তৃপক্ষ তাঁবুর সংখ্যা প্রণয়নের সময় থেকে চালু হবে এই অ্যাপস।

মক্কার এবং মিনায় তাঁবুর অবস্থান জানাবে এই অ্যাপস। মিনায় অবস্থানকারী হাজিদের অবস্থান খুঁজে বের করার এ অ্যাপস সহায়তা করবে। হাজিরা এই অ্যাপসের মাধ্যমে তাঁদের অবস্থান এবং তাঁবু খুঁজে বের করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানায়, হাজিদের অধিকাংশই বয়স্ক এবং দুর্বল। অনেকেই তাদের দলের অবস্থান খুঁজে পান না এবং তাঁবু খুঁজতেই কয়েক ঘণ্টা নষ্ট করেন। এ ছাড়া ভাষাগত কারণে তাদের মধ্যে যোগাযোগও করা সম্ভব হয় না। এমনকি গন্তব্য অথবা ক্যাম্পে পৌঁছাতেও অনেক সময় কঠিন হয়ে পড়ে। পিএইচভিজির তৈরি ‘মিনা লোকেটর’ নামের ওই অ্যাপসের সহায়তায় এ ধরনের সমস্যা থেকে হাজিরা নিজেদের অবস্থানে যেতে পারবেন অনায়াসে।

এই মোবাইল অ্যাপসে তাঁবুতে পৌঁছানোর জন্য রেল স্টেশন, মসজিদ ও হাসপাতালের রাস্তা ও নির্দেশনা দেয়া আছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে হাজিরা এটি ব্যবহার করতে পারবেন।

সূত্র: এনটিভি