সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে নিউজ ২৪’র টিভির প্রথম জন্মদিন পালিত

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে নিউজ ২৪’র টিভির প্রথম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নিউজ ২৪ টিভির প্রম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে রাজশাহী নগরীর রানী বাজার এলাকায় অবস্থিত মাস্টার সেফ রেস্টুরেন্টে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে ১ম বর্ষ পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নিউজ ২৪ রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান কল্পনা রায়, বরেন্দ্র কলেজের প্রভাষক আলমগীর মালেক, রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুন কুমার সরকার, রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আজম সান্তনু, মর্জিনা পারভীন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক প্রশান্ত সাহা, বিভিন্ন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/আর