সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে শিশু নির্যাতন, আটক ৩

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে শিশু নির্যাতন, আটক ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাতক্ষীরায় ডাবলু মিয়া নামে নয় বছরের এক শিশুকে পায়ুপথে আইস‌ক্রিম ঢু‌কিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পু‌লিশ। এরা হলেন- আইস‌ক্রিম ফ্যাক্টা‌রির দুই কর্মচারী‌ সদর উপজেলার ব্রহ্মরাপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে শামীম হোসেন (১৫) ও ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (১৫) এবং ফ্যাক্ট‌রির মা‌লিক আমজাদ হোসেন।

বৃহস্প‌তিবার (২৭ জুলাই) সাতক্ষীরা শহরের ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইসবার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ডাবলু মিয়া ওই এলাকার বাবলু মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান বলেন, শিশু ডাবলু প্রতিদিন ফ্রি আইসক্রিম খেতে ফ্যাক্টরিতে যাতায়াত করতো। বৃহস্পতিবারও সেখানে গেলে ওই ফ্যাক্টরির কর্মচারী শামীম হোসেন ও নাজমুল হোসেন শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে। খবর পেয়ে রাত ৯টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন ও নাজমুল হোসেন নামে ফ্যাক্টরির দুই কর্মচারীকে আটক করা হয়েছে। এছাড়া মা‌লিক আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য নি‌য়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।